২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ ১

উজিরপুর উপজেলার বড়কোঠা ইউনিয়নের মালিকান্দা গ্রামে সন্ধ্যা নদীতে ঘূর্ণিঝড়ে শনিবার সকালে পাঁচটি জেলে নৌকা ডুবে গেছে। নৌকাগুলোর অন্য জেলেরা সাঁততে তীরে উঠতে পারলেও শাহজাহান ব্যাপারী (৫৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 10:10 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

বরিশাল, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উজিরপুর উপজেলার বড়কোঠা ইউনিয়নের মালিকান্দা গ্রামে সন্ধ্যা নদীতে ঘূর্ণিঝড়ে শনিবার সকালে পাঁচটি জেলে নৌকা ডুবে গেছে। নৌকাগুলোর অন্য জেলেরা সাঁততে তীরে উঠতে পারলেও শাহজাহান ব্যাপারী (৫৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক জানান, সকাল সোয়া ৭ টার দিকে প্রতি দিনের মত জেলেরা মাছ শিকারের জন্য সন্ধ্যা নদীতে জাল ফেলতে যায়। ওই সময় ঝড়ে শাহজাহান ব্যাপারী, শাহজাহান হাওলাদার এবং আবদুস ছাত্তারের পাঁচটি ইঞ্জিনচালিত জেলে নৌকা ডুবে যায়। নৌকার অপর লোকজন তীরে উঠতে পারলেও শাহজাহান ব্যাপারী নিখোঁজ রয়েছেন। নৌকর্মীদের উদ্ধৃতি দিয়ে আবদুল খালেক ঘটনাস্থল থেকে বিকাল ৩টার দিকে ফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, শাহজাহান হাওলাদার এবং আবদুস ছাত্তারের নিখেঁজ নৌকা দুটি উদ্ধার করা সম্ভব হয়েছে। অপর তিনটি নৌকার সন্ধান পাওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬০৬ ঘ.