২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমতি না পেলে চেয়ারপার্সনকে ছাড়াই কাউন্সিল : মোফাজ্জল

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক কুটনীতিক এ এইচ এম মোফাজ্জল করীম বলেছেন, '' কাউন্সিল অনুষ্ঠানের ব্যাপারে খালেদা জিয়ার অনুমতি না পাওয়া গেলে গঠনতন্ত্রে বিকল্প ব্যবস্থার কথা আছে। সেক্ষেত্রে চেয়ারপার্সনকে বাদ দিয়েই কাউন্সিল হবে।" মোফাজ্জল করিম আরও বলেন , "কাউকে বাদ দিতে সংস্কার নয়। এই সংস্কার দলের নেতা-কর্মীদের দাবি। তবে সংস্কার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ বাদ পড়েন তাতে কিছু করার নেই।'' শনিবার দুপুরে গুলশানে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 10:07 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক কুটনীতিক এ এইচ এম মোফাজ্জল করীম বলেছেন, '' কাউন্সিল অনুষ্ঠানের ব্যাপারে খালেদা জিয়ার অনুমতি না পাওয়া গেলে গঠনতন্ত্রে বিকল্প ব্যবস্থার কথা আছে। সেক্ষেত্রে চেয়ারপার্সনকে বাদ দিয়েই কাউন্সিল হবে।" মোফাজ্জল করিম আরও বলেন , "কাউকে বাদ দিতে সংস্কার নয়। এই সংস্কার দলের নেতা-কর্মীদের দাবি। তবে সংস্কার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ বাদ পড়েন তাতে কিছু করার নেই।'' শনিবার দুপুরে গুলশানে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। চেয়ারপার্সনের উপদেষ্টা জোর দিয়ে বলেন, '' নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে অবশ্যই দলে সংস্কার করতে হবে।'' এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, গঠনতন্ত্র অনুযায়ীই সবকিছু করা হচ্ছে এবং দলের স্বার্থেই বিএনপিতে পরিবর্তন আনা হচ্ছে। প্রবাসীদের সঙ্গে টেলি-কনফারেন্সে খালেদা জিয়ার দেওয়া বক্তব্য সর্ম্পকে মোফাজ্জল করীম বলেন, তার বক্তব্য নিয়ে দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি, চেয়ারপার্সনের সঙ্গে যোগাযোগ করতে। তিনি জানান, দলের কাউন্সিল অধিবেশনের অনুমতি নিতে চেয়ারপার্সনের সঙ্গে মহাসচিব দেখা করবেন । গঠনতন্ত্রবিরোধী কাজের জন্য চেয়ারপার্সন ব্যবস্থা নিলে সেক্ষেত্রে কী করবেন জানতে চাইলে মোফাজ্জল করীম বলেন, ''আমরা গঠনতন্ত্র অনুযায়ী চলছি। কোনো ব্যবস্থা নেওয়ার হুমকিতে ভীত নই।'' শনিবার বিএনপি ফ্রান্স শাখার সভাপতি ডা. এ মালেকের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা সংস্কার প্রস্তাবের পক্ষে ফ্রান্সের ১৫৫ জন প্রবাসী নেতার লিখিত চিঠি মহাসচিবকে দেন। এছাড়া খুলনা, পটুয়াখালী, বরিশাল, রাজশাহী, জয়পুরহাট, মেহেরপুর, বগুড়া জেলার সাবেক সাংসদ ও জেলা নেতারাও মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসি/এসকে ২০০৫ ঘ.