বান্দরবান, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাস্তা ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বান্দরবান। পাহাড় ধস ও পানিতে ডুবে স্কুলছাত্রীসহ দুই জনের মৃত্যু হয়েছে।
ভারী বর্ষণের কারণে বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া এলাকায় প্রায় ৩০০ ফুট রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সড়ক যোগাযোগ বৃহস্পতিবার বিকালের পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বৃহস্পতিবার রাতে শহরের বালাঘাটার পুলিশ লাইন এলাকায় পাহাড় ধসে বসত ঘরের ওপর পড়ায় রুনি আক্তার রুবি (১৫) নামে এক স্কুলছাত্রী মারা যায়। শুক্রবার সকালে সদর উপজেলার গোয়ালিয়াখোলা এলাকায় পানিতে ডুবে সৈয়দ হোসেন (২৭) নামে এক ব্যক্তি মারা যান বলে স্থানীয় লোকজন জানায়। এছাড়া পাহাড় ধসে শহরের ইসলামপুর ও লাঙ্গিপাড়া এলাকায় দুই জন আহত হন।
পাহাড় ধসের খবর পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইসহ জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে বৃহস্পতিবার রাত থেকে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি দ্রুত বাড়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
টানা বর্ষণের কারণে রুমা, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ি ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্ল
bdnews24