ফেনী, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সোনাগাজী উপজেলার চরদান্দিয়া ইউনিয়নের ওলামাবাজার এলাকায় গণপিটুনিতে এক ডাকাত নিহত ও অপর এক ডাকাত আহত হয়েছে। ডাকাতদের সঙ্গে সংঘর্ষে পাঁচ জন গ্রামবাসীও আহত হন।
নিহত ডাকাতের নাম আনোয়ার হোসেন (৩৫)। তার বাড়ি কোম্পানিগঞ্জ উপজেলার চর পার্বতী গ্রামে। আহত ডাকাত আবুল কাশেমও (৪৫) একই গ্রামের বাসিন্দা।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টুয়েনিটফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে ওলামাবাজার এলাকার হাজী টেন্ডলের বাড়ির আব্দুল হাইয়ের ঘরে ডাকতি করার সময় এরাকাবাসী টের পেয়ে ডাকাতদের ঘিরে ফেলে এবং গণপিটুনি দেয়।
এতে এক ডাকাত নিহত হয়। ওই সময় সংঘর্ষে এক ডাকাত এবং পাঁচ গ্রামবাসী আহত হন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
আহত গ্রামবাসী আব্দুল হাই, আম্বিয়া, সবুজ, সুমন ও জহুরা খাতুনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24