২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ পাঁচ দিনের সফর শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতির উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, " রাষ্ট্রপতি বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের নিয়মিত ফ্লাইটে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 06:32 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

১৯ জুলাই, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ পাঁচ দিনের সফর শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতির উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, " রাষ্ট্রপতি বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের নিয়মিত ফ্লাইটে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান।" ইয়াজউদ্দিন আহম্মেদ স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৩ জুলাই সিঙ্গাপুর যান। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর রাষ্ট্রপতি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট সেলাপান রামা নাথানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন শিল্পী সাবিনা ইয়াসমীনকেও দেখতে যান। তথ্য, ভূমি ও আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী, অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, বিমানবাহিনী প্রধান ফকরুল আজম, নৌবাহিনী প্রধান সরোয়ার জাহান নিজাম এবং সেনাপ্রধানের পক্ষে লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম বিমান বন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমএইচবি/০০২৩ ঘ.