২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন মামুন

অস্ত্র মামলায় বিশেষ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। অবৈধ অস্ত্র রাখার দায়ে গত ৩ জুলাই ঢাকা মহানগর বিশেষ ট্রাইবুনাল ২-এর বিচারক মো. আবুল বাসার মামুনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার হাইকোর্টে আপিল করেছেন মামুনের আইনজীবী আব্দুল মান্নান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় বিশেষ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। অবৈধ অস্ত্র রাখার দায়ে গত ৩ জুলাই ঢাকা মহানগর বিশেষ ট্রাইবুনাল ২-এর বিচারক মো. আবুল বাসার মামুনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার হাইকোর্টে আপিল করেছেন মামুনের আইনজীবী আব্দুল মান্নান। আদালত সূত্র জানায়, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী ২২ জুলাই থেকে আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর হাইকোর্টের নিয়মিত বেঞ্চে আপিল আবেদনটির শুনানি হবে। গত ২৬ মার্চ ডিওএইচএসের ৬ নম্বর সড়কে মামুনের ৭৮ নম্বর বাসা থেকে একটি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ মামুনকে গ্রেপ্তার করা হয়। ওইদিন তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় উপপরিদর্শক কাজী আব্দুল আউয়াল অস্ত্র মামলাটি দায়ের করেন। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা শাহরুম খান ১৮ মে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০ মে মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর আগে দুর্নীতি দমন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্পদের হিসেব জমা না দেওয়ার মামলায় বিশেষ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে ১ জুলাই আপিল করেন মামুন। ওই মামলায় তার তিন বছরের কারাদণ্ড হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএইচবি/২১০৩ ঘ.