২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

সাভারে উপজেলা কমপ্লেক্স এলাকায় বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক রফিক উদ্দিন জোয়ারদারের বাসায় বৃহস্পতিবার দুপুরে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 12:28 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

সাভার, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাভারে উপজেলা কমপ্লেক্স এলাকায় বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক রফিক উদ্দিন জোয়ারদারের বাসায় বৃহস্পতিবার দুপুরে ডাকাতি হয়েছে। গৃহকর্ত্রী হুমায়রা সুলতানা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টার দিকে ডাকাত দল বাসায় হানা দেয়। তিন ডাকাত ঘরে ঢুকেই পিস্তল বের করে বাসার সবার হাত-পা বেঁধে ফেলে। প্রায় দুই ঘণ্টা বাসায় অবস্থান করে নগদ টাকা,স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোন নিয়ে দুপুর ১টার দিকে ডাকাতরা চলে যায়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাটিকে তিনি চুরি বলেই মন্তব্য করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৬ ঘ.