২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ডাক বাংলোর কর্মচারীকে হত্যা

বরগুনা জেলা পরিষদের ডাক বাংলোর চতুর্থ শ্রেণির কর্মচারী শাহেদা বেগমকে হত্যা করা হয়েছে। বরগুনা টাউন হল লাগোয়া ব্রিজের নিচ থেকে বুধবার রাতে লাশ উদ্ধার করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মো. ইউনুচ আলী হাওলাদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে বলেছেন, লাশটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি,সাহিদাকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 09:31 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

বরিশাল, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বরগুনা জেলা পরিষদের ডাক বাংলোর চতুর্থ শ্রেণির কর্মচারী শাহেদা বেগমকে হত্যা করা হয়েছে। বরগুনা টাউন হল লাগোয়া ব্রিজের নিচ থেকে বুধবার রাতে লাশ উদ্ধার করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মো. ইউনুচ আলী হাওলাদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে বলেছেন, লাশটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি,সাহিদাকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যকাণ্ডটি পরিকল্পিত বলে মনে করছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদার। এদিকে নিহতের স্বামী এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ স্থানীয় ওয়ার্ড কমিশনার ফারুক হোসেন শিকদারকে আটক করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.