২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে বুধবার রাতে আসাদুল হক (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পরপরই দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই ঘটনায় জড়িত সন্দেহে মোশাররফ (৩৮) ও আলা মোল্লা (৩৫) নামের দুই জনকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 07:38 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

কুষ্টিয়া, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে বুধবার রাতে আসাদুল হক (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পরপরই দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই ঘটনায় জড়িত সন্দেহে মোশাররফ (৩৮) ও আলা মোল্লা (৩৫) নামের দুই জনকে গ্রেপ্তার করে। নিহতের পরিবার জানায়, গাছেরদিয়াড় গ্রামের বরকত মোল্লার ছেলে আসাদুল রাত সাড়ে ৮ টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই গ্রামের জনৈক মোশাররফের বাড়ির পাশে ওঁৎ পেতে থাকা ৪/৫ জন সন্ত্রাসী আসাদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে আসাদুলকে রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, আসাদুল মারা গেছেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্বশক্রতার জের ধরে আসাদুল খুন হয়েছে। তার সঙ্গে ওই গ্রামের মোশাররফ নামের এক ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৪০ ঘ.