বগুড়া, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরতলীতে বুধবার রাতে টেম্পু ও বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন, টেম্পুচালক বকুল, যাত্রী হান্নান, জুলহক ও মকবুল হোসেনসহ অজ্ঞাত এক ব্যক্তি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে বাঘোপাড়া এলাকায় বুড়িমারী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
বাসটি পুলিশ আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে।
নিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/এমআই/১২৩৮ ঘ.
bdnews24