চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আনোয়ারা উপজেলার বারকাইল ইউনিয়নে ৮৭ বছরের বৃদ্ধা ননী বালা দত্তকে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
এ ব্যাপারে নিহতের ছেলে ফুলু দত্ত থানায় একটি মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বারকাইল ইউনিয়নের ঝিউরি গ্রামে একা থাকতেন ছয় ছেলে ও এক মেয়ের জননী ননী বালা। মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার স্বামী হীরণ দত্ত বেশ কয়েক বছর আগে মারা যান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান জানান, সম্পত্তির লোভে তাকে খুন করা হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/ডিডি/এসএনডি/২২৩৯ ঘ.
bdnews24