ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে জাতিসংঘের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে বিচারের মুখোমুখি করা হয়নি বলে এ ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন না তিনি। জাতিসংঘের নীতিমালার আওতায় বিশেষ প্রতিনিধিরা (র্যাপোর্টার) কাজের ক্ষেত্রে যে আইনি নিরাপত্তা ভোগ করেন সিগমা হুদার ক্ষেত্রে সেটি কার্যকর হবে না। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
সিগমা হুদা মানব পাচার বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির (র্যাপোর্টার) দায়িত্ব পালন করছেন।
বান কি-মুন এক বিবৃতিতে বলেন, "বর্তমান অবস্থায় তার (সিগমা হুদা) জন্য জাতিসংঘের নীতিমালার অধীনে কোনো ধরনের নিরাপত্তা প্রযোজ্য নয়।"
১৯৪৬ সালের জাতিসংঘ নীতিমালা অনুসারে সংস্থাটির বিশেষ প্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সুবিধা পেয়ে থাকেন। নীতিমালায় বলা হয়েছে, সংস্থাটির হয়ে কাজ করার সময় বিশেষ প্রতিনিধিদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সদস্য দেশগুলো তা জাতিসংঘ মহাসচিবকে জানাবে। কিন্তু সিগমা হুদার বেলায় বাংলাদেশ সরকার এটি করেনি।
স
bdnews24