২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও সাবেক বিএনপি সাংসদ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে। বিশারদ ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেন নান্নু বাদী হয়ে বুধবার ঢাকার তেজগাঁও থানায় মামলাটি করেন। ১৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা এ মামলায় বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি ও বরিশাল লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি আজিজুল হককেও আসামী করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 10:47 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

বরিশাল, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও সাবেক বিএনপি সাংসদ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে। বিশারদ ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেন নান্নু বাদী হয়ে বুধবার ঢাকার তেজগাঁও থানায় মামলাটি করেন। ১৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা এ মামলায় বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি ও বরিশাল লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি আজিজুল হককেও আসামী করা হয়েছে। থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬, ৩৮৭ ও ১০৯ ধারায় দায়ের করা এ মামলাটি তদন্তে উপপরিদর্শক(এসআই) আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এজাহার বলা হয়, ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ২০০২ সালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায় শারীরিক শিক্ষা কলেজ নির্মাণের কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বিশারদ ট্রেড ইন্টারন্যাশনাল। প্রায় ১০ কোটি টাকার ওই প্রকল্পের ছয় কোটি ১০ লাখ ৫৫ হাজার ১২০ টাকার কাজ শেষে বিল তুলতে গেলে মেয়র সরোয়ার বাদীর কাছ থেকে শতকরা পাঁচ ভাগ চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বিল আটকে দেওয়া হবে বলে হুমকি দেন মেয়র ও অপর আসামী। জাকির হোসেন দাবি করেন, পরে দুটি চেকে ১৫ লাখ টাকা চাঁদা দেওয়ার পর অর্থ ছাড় করা হয়। মেয়র তার ব্যক্তিগত অ্যাকাউন্টে চেকগুলো জমা দিয়ে টাকা তুলে নেন। যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে মেয়র সরোয়ার এখন কারাগারে রয়েছেন। গত ৩০ মে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬৪১ ঘ.