গোপালগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বুধবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন করে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাশের গোপালপুর বাজারে গিয়ে শেষ হয়।
শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির দাবিতে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখেছেন।
এদিকে ছাত্রলীগের ডাকা এক দিনের ধর্মঘট গতকাল শেষ হলেও গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া উপজেলার বেশ কয়েকটি স্কুলে আজ ছাত্র ধর্মঘট পালিত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসি/১৫৫২ ঘ.
bdnews24