২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় মামুন আরও সাত দিন রিমান্ডে

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে আরও সাত দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন এ নির্দেশ দেন। জ্ঞাত আয় বহির্ভূত ৬২ কোটি ২১ লাখ ৯৯ হাজার ৫৪৫ টাকার হিসাব দুর্নীতি দমন কমিশনে দাখিল না করার অভিযোগে গত ২ মে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 09:24 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে আরও সাত দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন এ নির্দেশ দেন। জ্ঞাত আয় বহির্ভূত ৬২ কোটি ২১ লাখ ৯৯ হাজার ৫৪৫ টাকার হিসাব দুর্নীতি দমন কমিশনে দাখিল না করার অভিযোগে গত ২ মে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়। মামুনকে ১৫ দিন করে রিমান্ডে নেওয়ার জন্য এ মামলার তদন্ত কর্মকর্তা মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই বুধবার আদালত এ নির্দেশ দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/এমআই/১৩৫৪ ঘ.