২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার মুক্তির দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বুধবার সকালে যুবলীগ নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেছে। সকাল আটটার দিকে জেলা যুবলীগ কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি সদর রোড হয়ে আদালত পাড়ায় গিয়ে শেষ হয়। এ সময় যুবলীগ কর্মীরা শেখ হাসিনার মুক্তির দাবি ও সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 05:09 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

পটুয়াখালী, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বুধবার সকালে যুবলীগ নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেছে। সকাল আটটার দিকে জেলা যুবলীগ কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি সদর রোড হয়ে আদালত পাড়ায় গিয়ে শেষ হয়। এ সময় যুবলীগ কর্মীরা শেখ হাসিনার মুক্তির দাবি ও সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে 'পুলিশ আসছে' এ খবর পেয়ে শ্লোগান দিতে দিতে মিছিলকারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুশেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, যুবলীগের মিছিল বের হয়েছে- এমন সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গেলেও মিছিলকারীদের কাউকে খুঁজে পাননি। বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এএল/এসি/১১০৫ ঘ.