২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি অটোরিকশা মালিক সমিতির ২ নেতা গ্রেপ্তার

দূর্নীতি ও অনিয়মের অভিযোগে যৌথ বাহিনীর সদস্যরা মঙ্গলবার সিএনজি অটোরিকশা মালিক সমিতির দুই নেতাকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 08:28 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দূর্নীতি ও অনিয়মের অভিযোগে যৌথ বাহিনীর সদস্যরা মঙ্গলবার সিএনজি অটোরিকশা মালিক সমিতির দুই নেতাকে গ্রেপ্তার করেছে। এরা হলেন সিএনজি অটোরিক্সা মালিক--শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ফজলুল হক (৭০) এবং সদস্য সচিব মোখলেছুর রহমান (৩৫)। পুলিশ জানায়, এরা চারদলীয় জোট সরকারের আমলে অবৈধভাবে সিএনজি অটোরিকশার বরাদ্দ নিয়ে চড়া দামে কালোবাজারে বিক্রি করে। এ ব্যাপারে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা সৈয়দ খোরশেদ আলম চৌধুরী বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগ উদ্ধৃত করে তদন্ত কর্মকর্তা, শাহবাগ থানার উপ--পরির্দশক আলী আজগর খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার ব্যাক্তিগত সহকারি সাইদুর রহমানের সঙ্গে যোগসাজোসে করে জাল কাগজপত্র তৈরি করে মন্ত্রণালয় থেকে তিন দফায় মোট ৯০ টি সিএনজি অটোরিকশার বরাদ্দ নেন। উত্তরা মটরসের নামে এ বরাদ্দ নেওয়া হয়। পরে সেগুলো কালোবাজারে চড়া দামে বিক্রি করে দেয় তার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০২১৪ ঘ.