২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে বহুতল মরিয়ম টাওয়ারে আগুন

রাজধানীর গুলশানে মঙ্গলবার রাতে বহুতল মরিয়ম টাওয়ারে আগুন লেগে তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৬ তলা ভবনটির তৃতীয় তলার জেনারেটর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 08:08 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর গুলশানে মঙ্গলবার রাতে বহুতল মরিয়ম টাওয়ারে আগুন লেগে তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৬ তলা ভবনটির তৃতীয় তলার জেনারেটর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনী সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা ---বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১ টায় তৃতীয় তলার জেনারেটর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর বারিধারা, তেজগাঁও এবং সদর দপ্তরের ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১২টায় গুলশান থানার উপ--পরিদর্শক রেজাউল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে ভবনের তৃতীয় ও চতুর্থ তলার দুুটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০২০৩ ঘ.