সিলেট, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জগন্নাথপুর উপজেলার দিঘীরপাড় এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি শিশুসহ চারজন মারা গেছে। আহত হয়েছেন পাঁচজন।
নিহতরা হলেন ক্ষীতেশ দাশ (৪০) তার মেয়ে রুমা দাশ (৬), লিমা দাশ (৪) ও প্রমা দাশ (২)। মঙ্গলবার রাত ৮ টায় ওই বিষ্ফোরণ ঘটে। বিষ্ফোরণে বাড়িটিতে আগুন ধরে যায়।
আগুনে পুড়ে আহত হয়েছেন ক্ষীতেশ দাশের মা, স্ত্রী লীনা দাশ (৩০), রানা দাশ (৪৫), তপু (২২) এবং যীশু (২৫)। এদের ওসমানী মেডিকেল কলেজ হামপাতালে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নওরোজ আহমেদ জানান, গ্যাস বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ প্রতিবেশীদের সহায়তায় লাশ উদ্ধার করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০৩৮ ঘ.
bdnews24