চাঁদপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাব সড়কের চাঁদপুর ক্লাবের দেয়াল, চাঁদপুর সদর হাসপাতালের দেয়াল, নতুনবাজার -পুরানবাজার সেতুর ভিত্তিপ্রস্তরের দেয়াল ও মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয় গেটে হাতে লেখা এসব পোস্টার দেখা যায়।
পোস্টারে লেখা রয়েছে, "শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।"
তবে পোস্টারের নিচে প্রচারকের নাম লেখা নেই। কে বা কারা কখন এ পোস্টার লাগিয়েছে তাও জানা যায়নি।
বিষয়টি নিয়ে যোগাযোগ করলে চাঁদপুর সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মেজবাহউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি এখনও আমাদের নজরে আসেনি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২০২১ ঘ.
bdnews24