২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা গ্রেপ্তারে অন্যরকম প্রতিবাদ

পরীক্ষায় শুধু নাম ও রেজিস্ট্রেশন নম্বর ছাড়া আর কোনও কিছু না লিখে হলে বসে থেকে শেখ হাসিনার গ্রেপ্তারের অন্যরকম প্রতিবাদ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 01:58 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

সিলেট, জুলাই ১৭ (বিডিনিউজ টেিয়ন্টিফোর ডটকম)-- পরীক্ষায় শুধু নাম ও রেজিস্ট্রেশন নম্বর ছাড়া আর কোনও কিছু না লিখে হলে বসে থেকে শেখ হাসিনার গ্রেপ্তারের অন্যরকম প্রতিবাদ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মাসুদ আল হাসান আরিফ মঙ্গলবার বিকেলে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় প্রায় দুই ঘণ্টা হলে বসে থেকে এ প্রতিবাদ করেন। নিজেকে ছাত্রলীগের কর্মী দাবি করে মাসুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে ডাকা ছাত্র ধর্মঘট সফল করতে না পেরে বাধ্য হয়ে তিনি প্রতিবাদ জানানোর এ পন্থা বেছে নেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল আউয়াল বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সে(মাসুদ) খাতায় নাম ও রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কিছুই লেখেনি। তবে কেন লেখেনি তা জানি না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৯৫৮ ঘ.