২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি ফয়জীর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

হাইকোর্টের বিতর্কিত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। ১২ জুলাই থেকে তার পদত্যাগ কার্যকর হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমদকে মঙ্গলবার বঙ্গভবন থেকে এক চিঠির মাধ্যমে বিচারপতি ফয়জীর পদত্যাগ পত্র গ্রহণের কথা জানানো হয়। ইকতেদার আহমেদ মঙ্গলবার বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে এর সত্যতা স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 01:35 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের বিতর্কিত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। ১২ জুলাই থেকে তার পদত্যাগ কার্যকর হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমদকে মঙ্গলবার বঙ্গভবন থেকে এক চিঠির মাধ্যমে বিচারপতি ফয়জীর পদত্যাগ পত্র গ্রহণের কথা জানানো হয়। ইকতেদার আহমেদ মঙ্গলবার বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে এর সত্যতা স্বীকার করেছেন। বিচারপতি ফয়জী গত ১২ জুলাই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এর কাছে লেখা পদত্যাগ পত্রটি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের কাছে জমা দেন। ১৫ জুলাই রেজিস্ট্রার পদত্যাগ পত্রটি বঙ্গভবনে পাঠানোর পর ফ্যাক্সে সেটি পাঠানো হয় সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতির কাছে। ১৬ জুলাই রাষ্ট্রপতি পদত্যাগ পত্রটি গ্রহণ করেণ। পরে ফিরতি ফ্যাক্সে বিচারপতি ফয়জীর পদত্যাগ পত্র গ্রহণের বিষয়টি বঙ্গভবনকে জানিয়ে দেওয়া হয় বলে সেখানকার একটি সূত্র জানিয়েছে। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার ইকতেদার আহমেদ মঙ্গলবার জানান, বিচারপতি ফয়জীর পদত্যাগ পত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে জানানো হয়েছে। পরীক্ষায় ফল জালিয়াতির বিষয় প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ৩ মার্চ বিচারপতি ফয়জীর এলএলবি সনদ বাতিল করে দেয়। পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ১৯ মার্চ বিচারপতি ফয়জীর সনদ জালিয়াতি সংক্রান্ত প্রথম রেফারেন্স রাষ্ট্রপতি কাছে পাঠায়। ২১ মার্চ রাষ্ট্রপতি এ অভিযোগ তদন্ত করতে কাউন্সিলকে নির্দেশ দেন। এরপর একশ ৮০ টি মামলার রায় না দেওয়ার কারণে কাউন্সিল গত ২৬ জুন রাষ্ট্রপতির কাছে ফয়জীর বিরুদ্ধে দ্বিতীয় রেফারেন্স পাঠালে রাষ্ট্রপতি এ অভিযোগও তদন্তের নির্দেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/১৯৩০ ঘ.