ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক নির্মল সেন এক বিবৃতিতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করার সমালোচনা করেছেন। পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর মুক্তিও দাবি করেছেন তিনি।
বিবৃতিতে নির্মল সেন বলেন, এটা নিছক রাজনৈতিক কার্যক্রম। এই প্রথমবার তত্ত্বাবধায়ক সরকার নিজস্ব ঘোষিত নীতির ব্যত্যয় ঘটিয়ে রাজনীতিতে হস্তক্ষেপ করলো। আমি এ কারণে দু:খিত যে, শেখ হাসিনার বিরুদ্ধে এই পদক্ষেপ বর্তমান সরকার গ্রহণ করেছেন। সমস্ত আইনগত দিক পরীক্ষা-নিরীক্ষা করে সরকার এই কাজটি করলে ভাল হতো।
তিনি আরো বলেন, হাসিনার গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমে এক নতুন অধ্যায়ের সৃষ্টি করল। আমি অবিলম্বে শেখ হাসিনার মুক্তি দাবি করছি। আশা করবো, নির্দলীয় নিরপেক্ষ সরকার কোনোমতেই দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়বেন না। "
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসি/১৫৪৩ ঘ.
bdnews24