চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গৌতম বুদ্ধের চুল শ্রীলংকায় নিয়ে যাওয়ার জন্য সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা লাল কুমার গামাগা সোমবার চট্টগ্রামে পৌঁছেছেন।
লাল কুমার গামাগা সোমবার বিকালে চট্টগ্রাম বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মো. বদিউজ্জামান।
তারা বিহার পরিদর্শন করেন এবং কেশ হস্তান্তর অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ করার জন্য বাংলাদেশ বৌদ্ধ সমিতির কর্মকর্তা ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।
আগামী বুধবার চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে এক অনুষ্ঠানের মাধ্যমে সেখানে সংরক্ষিত গৌতম বুদ্ধের চুলের অংশবিশেষ শ্রীলংকা সরকারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতা অনুযায়ী এই চুল শ্রীলঙ্কার 'মাদামপে সেনানায়েকে আরামায়া ট্রাস্টে' সংরক্ষণ করা হবে।
এর আগে ১৯৫৮ সালেও চট্টগ্রামে সংরক্ষিত বুদ্ধের চুলের কিছু অংশ শ্রীলঙ্কার ওই প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল।
বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জণ বড়
bdnews24