মুন্সীগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, যত বড় দুর্নীতিবাজ হোক না কেন কেউই আইনের ঊর্ধ্বে নয়। প্রমাণ পেলে কোনো দুর্নীতিবাজকেই ছাড় দেওয়া হবে না।
সোমবার সকালে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনাতয়নে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকার কঠোরভাবে দুর্নীতি দমনের উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অপরাধ করলে সবাইকে আইনের মুখোমুখি করা হবে। দুর্নীতিবাজদের বিচার হবে দেশের প্রচলিত আইনেই।
তিনি ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার আবারো ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ড. ফখরুদ্দীন আহমদ জেলাবাসীর চাহিদা অনুযায়ী যত দ্রুত সম্ভব পদ্মা সেতু নির্মাণ, ভেড়িবাঁধ করা, মুক্তারপুরের ক্ষতিগ্রস্থ ব্রিজ সংস্কার, জেনারেল হাসপাতালের শয্যা বাড়ানো, ইন্টানেট সুবিধা দানসহ আলু বীজ সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভায় সঞ্চালক ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনির উদ্দিন।
এর আগে প্রধান উপদেষ্টা দেশব্যাপী দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ ও স
bdnews24