ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের দাম বাড়ানোর পরিকল্পনা 'আত্মঘাতী' নয় বরং অর্থনীতিতে গতিশীলতা বাড়াতে এর প্রয়োজন আছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
একসঙ্গে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম বাড়ানোর সরকারি পরিকল্পনা সম্পর্কে শনিবার সিপিডি'র কঠোর সমালোচনার জবাবে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, "জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুত ও সারের দাম বাড়ানোর বিষয়টি আত্মঘাতী পদক্ষেপ নয় বলে আমি মনে করি। এগুলোর দাম বাড়ানো না হলে ঘাটতি বাজটের অর্থায়ন হবে কীভাবে।"
মির্জ্জা আজিজুল ইসলাম বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতির মতো বিভিন্ন আর্থিক নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপের অভিযোগও অস্বীকার করেন।
সিপিডি সঠিক বিশ্লেষণ না করেই মন্তব্য করেছে বলে দাবি করেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে কেন এগুলোর দাম বাড়ানো প্রয়োজন তা তিনি সাংবাদিকদের ব্যাখ্যা করেন।
তিনি জানান, আর্ন্তজাতিক বাজারে সার ও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ পরিস্থিতিতে আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের ঘাটতি মেটাতে হয় ভর্তুকি, নয়তো কর্মচারীদের বেতন কমাতে হবে।
অভ্যন্তরীণ অর্থনৈতিক ঘাটতি মেটাতে বাংলাদেশের এখনও বৈদেশিক অর্থায়নের প্রয়োজন রয়েছে আছে বলে স্বীকার করেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, "গত দুই মাসে আমার সঙ্গে আইএমএফ এর কোনো প্রতিনিধির দেখা হয়নি। তবে দেশের লোকসানি প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে সরকার ও আইএমএফ এর মনোভাব হয়তো একই। কিন্তু তার মানে এই নয় যে, সরকারি নীতি আইএমএফ দ্বারা নিয়ন্ত্রিত। এ বিষয়ে সিপিডির বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।"
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে গত দুই বছর ধরে বাংলাদেশ ব্যাংক গঠনমূলক মুদ্রানীতি বজায় রেখেছে জানিয়ে তিনি বলেন, ভারতও স
bdnews24