২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী টিটি কলেজে বিক্ষোভ, অধ্যক্ষ অবরুদ্ধ

কোর্স ফি এর টাকা না দেওয়ায় রাজশাহী শিক্ষক প্রশিক্ষণ কলেজের (টিটি কলেজ) অধ্যক্ষকে রোববার অবরুদ্ধ করে প্রশিক্ষণার্থী শিক্ষকরা। খবর পেয়ে পুলিশ এসে অধ্যক্ষকে উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 02:14 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

রাজশাহী, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কোর্স ফি এর টাকা না দেওয়ায় রাজশাহী শিক্ষক প্রশিক্ষণ কলেজের (টিটি কলেজ) অধ্যক্ষকে রোববার অবরুদ্ধ করে প্রশিক্ষণার্থী শিক্ষকরা। খবর পেয়ে পুলিশ এসে অধ্যক্ষকে উদ্ধার করে। প্রশিক্ষণার্থীরা জানান, তারা ৩ মাস মেয়াদী সেকেন্ডারি টিচিং কোর্স- এসটিসি ও বিএড কোর্সে ভর্তি হন। এ জন্য তাদের ২ কিস্তিতে ৭ হাজার টাকা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু অধ্যক্ষ ওই টাকা দিতে চাচ্ছেন না। বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুর রশিদ জানান, ৩ মাস মেয়াদী এসটিসি সার্টিফিকেট কোর্সের প্রথম একমাস শেষ হওয়ায় ৯ জুলাই তাদের সম্মানীর সাড়ে ৩ হাজার টাকা দেওয়ার কথা ছিলো। ওইদিন অধ্যক্ষ ১৫ জুলাই টাকা দেওয়ার সময় দেন। প্রশিক্ষণার্থী শিক্ষকরা অভিযোগ করেন, টাকার জন্য রোববার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে অধ্যক্ষ শেখ দীন মোহাম্মদ প্রশিক্ষণার্থী শিক্ষক আবদুল মান্নানকে লাঞ্ছিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, সকালে কোর্স ফির টাকার জন্য আবদুল মান্নান নামের একজন শিক্ষক অধ্যক্ষের ওপর চাপাচাপি করলে অধ্যক্ষ তার জামার কলার ধরে অফিস থেকে বের করে দেন। এ নিয়ে প্রশিক্ষনার্থী শিক্ষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষকরা একত্রিত হয়ে তাদের কোর্স ফির টাকা ও লাঞ্ছিত শিক্ষকের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা কলেজ অধ্যক্ষ শেখ দীন মোহাম্মদকে তার অফিস কক্ষে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্তঅবরুদ্ধ করে রাখে। এ ব্যাপারে রাজশাহী শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ দীন মোহাম্মদ জানান, প্রকল্পের টাকা না আসায় প্রশিক্ষণার্থীদের তা দেওয়া যায়নি। টাকা এলেই তা দেওয়া হবে। তবে প্রশিক্ষণার্থী কোনও শিক্ষককে লাঞ্ছিত করার কথা অস্বীকার করেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২০১৩ ঘ.