২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা যায়নি বলে তার বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠনের শুনানি চতুর্থবারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 12:17 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা যায়নি বলে তার বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠনের শুনানি চতুর্থবারের মতো পিছিয়েছে। রোববার ঢাকা মহানগরীর ৯ নম্বর বিশেষ ট্রাইবুনালে এ শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে বাবরকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে আদালতে না আনায় বিচারক সৈয়দ জাহেদ মনসুর ২২ জুলাই শুনানির নতুন তারিখ ধার্য করেন। গত ২৮ মে যৌথবাহিনী গুলশানে লুৎফুজ্জামান বাবরের বাসায় তল্লাশি করে চারটি আগ্নেয়াস্ত্র ও বেশকিছু গুলি উদ্ধার করে। এর মধ্যে একটি পিস্তলের লাইসেন্স ছিল না। পরে অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে গুলশান থানার উপ-পরিদর্শক কবির হোসেন বাবরকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৮১৩ ঘ.