২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাস ও লবীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

শিল্প প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাস ও সাবেক সাংসদ আলী আসগর লবীসহ তিনজনের বিরুদ্ধে রোবাবার শাহবাগ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 11:37 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিল্প প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাস ও সাবেক সাংসদ আলী আসগর লবীসহ তিনজনের বিরুদ্ধে রোবাবার শাহবাগ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন । কমিশনের উপ পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেনে। মামলার আরেক আসামি হলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সহকারী সচিব মাহফুজুল ইসলাম। অভিযোগে বলা হয়েছে, মির্জা আব্বাস গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকার সময় অবৈধ যোগসাজসে সাবেক সাংসদ ও প্যাসিফিক কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আলী আসগর লবীর অনুকূলে তেজগাঁও শিল্প এলাকায় ১৫৩/১১ নম্বর প্লটে ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন। নিয়মনীতি না মেনে মির্জা আব্বাস ও মাহফুজুল ইসলাম অতি দ্রুত এই বরাদ্দ অনুমোদন করেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরবি/এসএনডি/১৭২৮ ঘ.