২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও ভোলায় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

সাতক্ষীরা ও ভোলায় ভূমি অফিসের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে তাদের দুজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মোহাম্মদ আলী ও পিয়ন আমিনুর রহমানকে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে পাটকেলঘাটা থেকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 10:04 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাতক্ষীরা ও ভোলায় ভূমি অফিসের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে তাদের দুজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মোহাম্মদ আলী ও পিয়ন আমিনুর রহমানকে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে পাটকেলঘাটা থেকে গ্রেপ্তার করা হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, মাছখোলা গ্রামের আবুল হোসেনের জমির খাজনা সংক্রান্ত জটিলতার জন্য মোহাম্মদ আলী ও আমিনুর তার কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করে। বিষয়টি যৌথবাহিনীকে জানিয়ে শনিবার রাতে ঘুষের টাকা দিতে যান আবুল হোসেন। আর তখনই ওঁৎ পেতে থাকা যৌথবাহিনী সদস্যরা ওই দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জরুরি বিধিমালায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মালেক জানান। ভোলা প্রতিনিধি জানান, ঘুষের টাকাসহ সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মিজানুর রহমানকে শনিবার রাতে নৌ-বাহিনী গ্রেপ্তার করে। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র ও নৌ-বাহিনীর ভোলা কন্টিনজেন্ট সূত্র জানায়, রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলা ভূমি অফিসের সামনে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার সময় তাকে আটক করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৯ ঘ.