২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশুর মৃত্যু

সদর উপজেলার ঘোরশাবাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পশ্চিমপাড়ায় রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে গ্রামের খগেশ চন্দ্রের বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে তড়িতাহত হয় মোমিনুর(১০), কৃষ্ণকুমার(৯), যাদব চন্দ্র(৯) ও জয়দেব(৭)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 08:37 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

নীলফামারী, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ঘোরশাবাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পশ্চিমপাড়ায় রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে গ্রামের খগেশ চন্দ্রের বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে তড়িতাহত হয় মোমিনুর(১০), কৃষ্ণকুমার(৯), যাদব চন্দ্র(৯) ও জয়দেব(৭)। সঙ্গে সঙ্গে এলাকাবাসী ওই চার শিশুকে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে মোমিনূর, কৃষ্ণকুমার, ও যাদবের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. খোরশেদ আলম। নিহত মোমিনূর ওই গ্রামের আসাদ আলীর ছেলে; এছাড়া কৃষ্ণকুমারের বাবার নাম বলরাম এবং যাদব চন্দ্রের বাবার নাম কমল চন্দ্র। আহত জয়দেব সুপ্রকাশ চন্দ্রের ছেলে। স্থানীয় বাসিন্দা মহসীন আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, খগেশ চন্দ্রের বাড়ি থেকে কাছের একটি দোকানে বিদ্যুত সংযোগ দেওয়া হয়। সে সংযোগের তার ছিড়ে পড়ে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে ওই দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৬ ঘ.