সিলেট, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিঢোর ডটকম)- দক্ষিণ সুরমায় সুলতানপুর গ্রামে আব্দুল লতিফ ওরফে বাতা মিয়া নাম এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসী জানায়, দক্ষিণ সুলতানপুর গ্রামের টুনু মিয়ার ছেলে বাতা মিয়াকে(১৮) শনিবার বিকালে একই গ্রামের ফয়েজুল হক তার বাড়িতে ডেকে নিয়ে যায়।
সন্ধ্যায় বাতা মিয়াকে ফয়েজুলের বাড়ির সামনের রাস্তা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রোববার সকালে তার মৃত্যু হয়।
এলাকাবাসী বলছে, পূর্ব শত্র"তার জের ধরে বাতা মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে জানিয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ শাহ নূর বলেন, পূর্ব শত্র"তার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৮ ঘ.
bdnews24