২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সব কয়েকটি সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমূদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের মাছ ধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। রোববার সারাদেশের বেশ কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি -- বজ্রবৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 05:14 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সব কয়েকটি সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমূদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের মাছ ধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। রোববার সারাদেশের বেশ কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি -- বজ্রবৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়। এছাড়া কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণের সম্ভবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গায় (৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো রংপুরে (২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস)। রোববার সূর্যাস্ত ৬ টা ৪৯ মিনিটে এবং সোমবার সূর্যোদয় ৫ টা ২০ মিনিটে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/জিএনএ/১০৩৫ ঘ.