২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ওয়ার্ড কমিশনার সলিমুল্লাহ সলু গ্রেফতার

ঢাকা সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের কমিশনার সলিমুল্লাহ সলুকে শনিবার মগবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-২ এর শিয়া মসজিদ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজর মামুন জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় মগ বাজারের ডাক্তার গলির ১৩৬/সি ভবনের ছয়তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব সদস্যরা সলুকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 12:52 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের কমিশনার সলিমুল্লাহ সলুকে শনিবার মগবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-২ এর শিয়া মসজিদ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজর মামুন জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় মগ বাজারের ডাক্তার গলির ১৩৬/সি ভবনের ছয়তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব সদস্যরা সলুকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে বলে জানান তিনি। সলিমুল্লাহ সলুর বিরুদ্ধে একাধিক হত্যাসহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ৯৬ সালের ৩১ মে ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দীন হত্যার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/১৮২৯ ঘ.