২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর গ্রামে অভিযান চালিয়ে শুক্রবার মধ্যরাতে একটি কাটা রাইফেল, দুটি পাইপগান ও দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 10:22 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

সাভার, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর গ্রামে অভিযান চালিয়ে শুক্রবার মধ্যরাতে একটি কাটা রাইফেল, দুটি পাইপগান ও দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-১১ সাভার ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলায়মান জানান, শিমুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেনের বাড়িতে অস্ত্র মজুদ রয়েছে জানতে পেরে শুক্রবার রাতে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় উঠানে কচু গাছের নিচে প্লাষ্টিকের ব্যাগের ভেতর থেকে একটি কাটা রাইফেল, দুটি পাইপগান ও দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। মোহাম্মদ সুলায়মান জানান, আনোয়ার মেম্বারকে গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় শনিবার দুপুরে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬১৭ ঘ.