২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজিউর রহমান মঞ্জুর লঞ্চকে জরিমানা

অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে ভোলায় 'বাংলাদেশ জাতীয় পার্টির' চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর মালিকানাধীন লঞ্চ এমভি বালিয়াকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 05:26 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

বরিশাল, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে ভোলায় 'বাংলাদেশ জাতীয় পার্টির' চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর মালিকানাধীন লঞ্চ এমভি বালিয়াকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে অভিযানকালে লঞ্চটি থেকে অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং চার কর্মচারীকে আটক করা হয়। ভোলা সদর থানার দায়িত্বরত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, শুক্রবার রাত অতিরিক্ত যাত্রী বহনের দায়ে লঞ্চটিকে ২৮ হাজার জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভোলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এনভিসি গোপাল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নাজমুল ইসলাম আরো জানান, ওই লঞ্চের ধারণ ক্ষমতা ৭৬৫ জন হলেও প্রায় দেড় হাজার যাত্রী ওঠানো হয়েছিল। লঞ্চটির মালিক নাজিউর রহমান মঞ্জু বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দেওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে লঞ্চটি ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে/প্রতিনিধি/জেকে/এমএইচবি/২২৩৫ ঘ.