২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার দৌলতপুরে আটটি হাতবোমা উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে শুক্রবার আটটি হাতবোমা উদ্ধার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

কুষ্টিয়া, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে শুক্রবার আটটি হাতবোমা উদ্ধার করেছে বিডিআর। ৩২ রাইফেল ব্যাটালিয়নের টুআইসি মেজর আশরাফ হোসেন চৌধুরী জানান, বিডিআরের একটি টহলদল শুক্রবার দুপুরে জামালপুর গ্রামের আশরাফ মেম্বরের বাড়ির পেছন থেকে স্কচ টেপে মোড়ানো আটটি বোমা উদ্ধার করে। তিনি জানান, উদ্ধার করা বোমাগুলো ককটেল জাতীয়। তবে আকারে ককটেলের চেয়ে একটু বড়। বোমাগুলো দৌলতপুর থানায় জমা দেওয়া হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছামাদ জানান, বোমাগুলো পরীক্ষার জন্য কুষ্টিয়া পুলিশ লাইনের বিশেষ শাখাকে চিঠি দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১১৯ ঘ.