২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে খুলনায় সাংবাদিক গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে খুলনা থেকে প্রকাশিত পাক্ষিক গণমিছিল পত্রিকার সহকারী সম্পাদক কাজী তারিক আহম্মদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দীঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আ. হালিমের কাছ থেকে দুই হাজার টাকা চাঁদা নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলের‌্যাব দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 10:48 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

খুলনা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজির অভিযোগে খুলনা থেকে প্রকাশিত পাক্ষিক গণমিছিল পত্রিকার সহকারী সম্পাদক কাজী তারিক আহম্মদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দীঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আ. হালিমের কাছ থেকে দুই হাজার টাকা চাঁদা নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলের‌্যাব দাবি করেছে। র‌্যাব কর্মকর্তা ক্যাপ্টেন মতিউল ইসলাম মণ্ডল জানান, গত ১ জুলাই পাক্ষিক গণমিছিল পত্রিকায় 'দীঘলিয়ার দুর্নীতিবাজ দুই চেয়ারম্যান বহাল তবিয়তে' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ধরনের আরও সংবাদ প্রকাশের হুমকি দিয়ে কাজী তারিক আহম্মদ ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল এবং গাজী আব্দুল হালিমের কাছে চাঁদা দাবি করে। তারা তখন বিষয়টি র‌্যাবকে জানায়। ওই টাকা লেনদেনের সময় ঘটনাস্থলে ওঁৎ পেতে থাকা র‌্যাব সদস্যরা তারিককে গ্রেপ্তার করে বলে ওই র‌্যাব কর্মকর্তা জানান। তারিক আহম্মদ বটিয়াঘাটা উপজেলার কুলিয়া গ্রামের কাজী নিজাম উদ্দিনের ছেলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৪৬ ঘ.