ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর সায়েদাবাদ থেকে সন্দেহভাজন নারী পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার ও তার হাতে আটক দুই তরুণীকে উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম আবু বকর সিদ্দিক (৩০)।
মঙ্গলবার রাতে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে র্যাব-১০ এর অপরাধ প্রতিরোধ কোম্পানি-২ এর সদস্যরা সায়েদাবাদ জনপথ মোড় থেকে সংঘবদ্ধ নারী পাচারকারী চক্রের সদস্য আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে। এ সময় তার হাতে আটক দুই তরুণীকে উদ্ধার করে তারা।
আবু বকরের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার রাজার হাটে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/এমএইচবি/০১৩৬ ঘ.
bdnews24