২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি এখনো তৎপর: জঙ্গিদের স্বীকারোক্তি

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পলাতক আমির সাইদুর রহমান দলের সদস্যদের সক্রিয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 05:53 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পলাতক আমির সাইদুর রহমান দলের সদস্যদের সক্রিয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার রাজধানীর শাহ আলী থানা এলাকায় র‌্যাবের গুলিবিনিময়ের পর আটক দুই জঙ্গি এবং ময়মনসিংহ থেকে আটক করা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আরিফসহ পাঁচ জঙ্গি এ তথ্য দিয়েছে। বুধবার দুপুরে এদের রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির করা হয়। র‌্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের কাছে জেএমবির বিরুদ্ধে গত দুদিনের অভিযানের বিস্তারিত তুলে ধরেন। দুদিনের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, জেএমবির সুরা সদস্য, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম আরিফ, অন্যতম সুরা সদস্য আনোয়ার হোসেন ফারুক, জেএমবির ময়মসিংহ আঞ্চলিক কমান্ডার শফিকুল ইসলাম রাকিব, ময়মনসিংহের কর্মী সাগর হোসেন সায়েম ও সাইফুল ইসলাম। র‌্যাব মহাপরিচালক জানান, গত সোমবার ময়মনসিংহের মুক্তাগাছা থানার তিতলিয়া গ্রামে মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলামকে জেএমবি জঙ্গিরা গুলি করে হত্যা করে। রফিকুল ইসলাম ময়মনসিংহে র‌্যাবের সহায়তাকারী আনোয়ার হোসেন হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন। গুলি করে পালানোর সময় গ্রামবাসী সায়েম ও সাইফুলকে ধরে পুলিশে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদ করে র‌্যাব জানে, তারা জেএমবির ময়মনসিংহ অঞ্চলের কমান্ডার শফিকুল ইসলাম রাকিব ও সুরা সদস্য আনোয়ার হোসেন ফারুকের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। র‌্যাব মহাপরিচালক জানান, তাদের দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব ময়মনসিংহ শহরের আকুয়া চুকাতলার গরুখোয়াড় মোড় এলাকা থেকে শফিকুল ইসলাম রকিব ও তার স্ত্রী এবং ফাঁসির আসামি আসাদুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে তথ্য নিয়ে র‌্যাব গোয়েন্দা শাখার মেজর আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল জেএমবির অন্যতম সুরা সদস্য আনোয়ার হোসেন ফারুককে গ্রেপ্তারের উদ্দেশ্যে মিরপুর ১ নম্বরের ই ব্লকের ১ নম্বর সড়কের ১১ নম্বর বাসায় অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ফারুক র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাব পাল্টা গুলি চালালে ফারুকের পায়ে গুলি লাগে। তার কাছ থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব সদস্যরা তার বাসায় তল্লাশি চালিয়ে ৭টি কম্পিউটার, ১টি চার্জার লাইট এবং বিপুল পরিমাণ সিডি ও জেহাদি বই উদ্ধার করে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম আরিফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জেএমবির পলাতক আমির মাওলানা সাইদুর রহমানের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে জেএমবি জঙ্গিরা এখনো সক্রিয় রয়েছে। সাইদুর রহমান বিভিন্ন সময় নাম ও স্থান পরিবর্তন করে ছদ্মবেশে জেএমবি সদস্যদের সংগঠিত করার চেষ্টা করছে। কী কারণে এ পথ বেছে নিলেন