ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিু আদালতের বিচারকদের বেতন কাঠামো পুণর্গঠনের বিষয়ে আগামী ২৪ জুলাই প্রথম বৈঠকে বসবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও পে কমিশনের সদস্য সচিব ইকতেদার আহমেদ বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পে কমিশন নিু আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন কাঠামো পুণর্গঠন করবে।"
২৪ জুলাইয়ের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "কমিশন দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামো পুনর্গঠনের একটি প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে। এক্ষেত্রে অন্যান্য পেশার বেতন কাঠামোগুলোও বিবেচনায় আনা হবে। কমিশনের প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে।"
ইকতেদার আহমেদ জানান, গত ১৯ জুন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে নয় সদস্যের এই জুডিশিয়াল সার্ভিস পে কমিশন গঠিত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/জিএনএ/১৮১৫ ঘ.
bdnews24