২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যামামলা করলেন অঞ্জনের মা

যশোরে দৈনিক রানার পত্রিকার প্রয়াত সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ছোট ছেলে তানভীর হাসান অঞ্জনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বুধবার ভোররাতে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 10:09 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

যশোর, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরে দৈনিক রানার পত্রিকার প্রয়াত সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ছোট ছেলে তানভীর হাসান অঞ্জনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বুধবার ভোররাতে মামলা হয়েছে। অঞ্জনের মা হাফিজা আক্তার শিরিন বাদী হয়ে অঞ্জনের চাচা রানার পত্রিকার বর্তমান সম্পাদক আর এম মনুরুল আলম টুটুলসহ আটজনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেন। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মতিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে মামলা হওয়ার কথা স্বীকার করেছেন। রাত তিনটার দিকে মামলাটি দায়ের করা হয় বলে তিনি জানান। অবশ্য বুধবার দুপুর পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। ৯ জুলাই অঞ্জন শহরের বেজপাড়ায় তাদের বাসার বাথরুমে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৫৫৮ ঘ.