২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু দোকান ৭টায়, অনেক আবার ৮টায় বন্ধ হচ্ছে

সরকার দোকানপাট রাত আটটা পর্যন্ত খোলা রাখতে দেওয়ার সিদ্ধান্ত নিলেও সোমবার পর্যন্ত এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এদিকে ওই সিদ্ধান্ত শোনার পরই ব্যবসায়ীরা কেউ কেউ নিজ দায়িত্বে রাত আটটা পর্যন্ত দোকানপাট খোলা রাখছেন, আবার কেউ আগের নির্দেশ অনুযায়ী সন্ধ্যা সাতটায় বন্ধ করে দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 01:58 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকার দোকানপাট রাত আটটা পর্যন্ত খোলা রাখতে দেওয়ার সিদ্ধান্ত নিলেও সোমবার পর্যন্ত এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এদিকে ওই সিদ্ধান্ত শোনার পরই ব্যবসায়ীরা কেউ কেউ নিজ দায়িত্বে রাত আটটা পর্যন্ত দোকানপাট খোলা রাখছেন, আবার কেউ আগের নির্দেশ অনুযায়ী সন্ধ্যা সাতটায় বন্ধ করে দিচ্ছেন। এ বিষয়ে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরী সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত আটটা পর্যন্ত দোনানপাট খোলা রাখার ব্যাপারে আগামী দু'এক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে। এ সংক্রান্ত ফাইলটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার টেবিলে আছে।" প্রজ্ঞাপন জারির আগেই রাত আটটা পর্যন্ত দোকান খোলা রাখার বিষয়ে উপদেষ্টা বলেন, "রাত সাতটা পর্যন্ত দোকান খোলা রাখার ব্যাপারে যখন সিদ্ধান্ত হয়েছিল তখনও সবাই প্রজ্ঞাপন জারি হওয়ার আগেই সে সিদ্ধান্ত কার্যকর করেছিলেন।" শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশের সব বিপণিবিতান সন্ধ্যা সাতটার পরিবর্তে রাত আটটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। তবে দোকান মালিকদের প্রতি শর্ত দিয়ে বলা হয়, এ সময়ে মার্কেট ও দোকানে সীমিতভাবে বিদ্যুৎ ব্যবহার করা যাবে। মালিকরা এ সময় ফু