জামালপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাদারগঞ্জ থানার চরের পাটক্ষেত থেকে সোমবার অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল হাকিম জানান, দুর্বৃত্তরা ওই তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৭২৪ ঘ.
bdnews24