২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাম বাড়ছে

সরকার গ্যাসের দাম বাড়ানোর কথা ভাবছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী। সোমবার জ্বালানি মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "সরকার গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। আর ঘনীভূত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানো ছাড়া সরকরের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম যেভাবে বাড়ছে তা নিয়ে সরকার উদ্বিগ্ন।" রোববার পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৭২ ডলারের বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 10:01 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরকার গ্যাসের দাম বাড়ানোর কথা ভাবছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী। সোমবার জ্বালানি মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "সরকার গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। আর ঘনীভূত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানো ছাড়া সরকরের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম যেভাবে বাড়ছে তা নিয়ে সরকার উদ্বিগ্ন।" রোববার পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৭২ ডলারের বেশি। বর্তমানে দেশের চাহিদা মেটাতে মাসে দুই জাহাজ তেল আনতে হচ্ছে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, "আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশের বাজারেও বাড়নো হবে, আবার আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও কমবে বলেই ঠিক করা হয়েছিল। কিন্তু অতীতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে কখনো কমেনি। এ কারণে ওই ফর্মুলা দিয়ে কাজ হচ্ছে না। এ অবস্থায় কি করা যায় তা নিয়ে ভাবছে সরকার।" তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কেবল জুন মাসেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ১৬৫ কোটি টাকা লোকসান দিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্থানীয় বাজারে প্রতি লিটার ডিজেলের দামের পার্থক্য হচ্ছে ৯ টাকা ৫৪ পয়সা এবং কেরোসিনের ক্ষেত্রে পার্থক্য ৯টাকা ৮৬ পয়সা। তপন চৌধুরী বলেন, "আন্তর্জাতিক বাজারে এভাবে দাম বাড়তে থাকলে কোনো ফর্মুলাই কাজে আসবে না।" তেলের দাম বাড়ানো হবে কিনা জানতে চাইলে সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, "সরকার এ বিষয়ে অনেক কিছুই ভাবছে।" গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, "এক্ষেত্রেও সরকার বড় অংকের ভর্তুকি দিয়ে আসছে। এক লিটার তেলের দামের সঙ্গে এক ঘনফুট সিএনজির দামের পার্থক্য অনেক। এটা কমিয়ে আনতে হলে সিএনজির দাম বাড়াতেই হবে।" মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকার দেশি গ্যাস কোম্পানিগুলোর কাছ থেকে প্রতি ঘনফুট গ্যাস কিনছে ৭ টাকায়, আর বিদেশি কোম্পানির কাছ থেকে কিনছে ২ দশমিক ৩ ডলারে। কিন্তু দেশি কোম্পানিগুলোর উৎপাদন কমে যাওয়ায় বিদেশি কোম্পানির ওপর নির্ভরতা বাড়ছে। বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে বেশি দামে গ্যাস কিনে ভর্তুকি দিয়ে কম দামে বিক্রি করায় প্রতি মাসে গড়ে ৮০ কোটি টাকা লোকসান দিচ্ছে পেট্রোবাংলা। এ লোকসান কাটিয়ে ওঠার জন্যই সরকার গ্যাসের দাম বাড়ানোর কথা ভাবছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এমএইচএস/জেকে/জিএনএ/১৫৪৭ ঘ.