২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ঘরে আগুন লেগে যুবকের মৃত্যু

টঙ্গীর বড় দেওয়া এলাকায় শনিবার রাত দেড়টার দিকে ঘরে আগুন লেগে আল আমিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আগুনে ৫টি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 05:35 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

গাজীপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর বড় দেওয়া এলাকায় শনিবার রাত দেড়টার দিকে ঘরে আগুন লেগে আল আমিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আগুনে ৫টি ঘর পুড়ে গেছে। এলাকাবাসী জানায়, আল আমিনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আল আমিনের স্ত্রী ও দুই ছেলে-মেয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। কিন্তু জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আল আমিন ঘরের ভেতরেই পুড়ে মারা যান। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুুস ছালাম জানান, এ ঘটনায় টঙ্গী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। রোববার গাজীপুর সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩২৫ ঘ.