ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।
রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু এরশাদ অসুস্থ থাকায় এবং রাষ্ট্রপক্ষে কোনো সাক্ষী হাজির না হওয়ায় বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ জুলাই পরবর্তী দিন ধার্য করেন।
ডিজিটাল টেলিফোন লাইন স্থাপনে দুর্নীতির অভিযোগে এরশাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৭৩৯ ঘ.
bdnews24