সাতক্ষীরা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামানকে রোববার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার গাড়িচালক মো. ওয়াকিলউদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কার্যালয় তল্লাশি করে ঘুষের ২৫ হাজার টাকা পাওয়া গেছে বলে দাবি করেছে যৌথবাহিনী।
সাতক্ষীরার পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী জানান, দুপুরে যৌথবাহিনী শহরের আমতলা এলাকার জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে তল্লাশি চালিয়ে ২৫ হাজার টাকাসহ দুজনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, আশাশুনি উপজেলার কাকবাসিয়া হাইস্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারী বিনাপানি দাসীর কাছ থেকে শিক্ষা কর্মকর্তা গাড়ি চালকের মাধ্যমে ওই টাকা ঘুষ নেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৭২০ ঘ.
bdnews24