২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফের বিমান লক্ষ্য করে হামলায় প্রধান উপদেষ্টার নিন্দা

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের উড়োজাহাজ লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 10:49 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের উড়োজাহাজ লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এ হামলাকে 'কাপুরুষোচিত' আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেছেন, "বাংলাদেশ সরকার ও জনসাধারণের পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আপনার দীর্ঘজীবন কামনা করছি।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা পরিচালক মো. নাজমুল কাওনাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৬৪৪ ঘ.