বরিশাল, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বরিশাল বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক রবিউল হাসান রোববার বেলা সোয়া ১১ টার দিকে এ রায় দেন। রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার নির্দেশও দেওয়া হয়।
দণ্ডিতরা হচ্ছেন বাছেত ও ইসমাইল। এর মধ্যে ইসমাইল পলাতক রয়েছেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৪ সালের ১০ নভেম্বর চাঁদকাঠী গ্রামের নার্গিস(১২) আত্মীয়ের বাড়ি খুচরাকাঠী যাওয়ার পথে ধর্ষিত ও খুন হয়। পরদিন বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন। ২০০৫ সালের ১১ মার্চ বাছেত এবং ইসমাইলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪১ ঘ.
bdnews24